বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না আর

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ০১:৩৯

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলের ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার বাংলাদেশের সবগুলো সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা বাস্তবায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না।
উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ২৮। (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, “কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষভেদ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না”।