চুমকির বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১১:৪৫



মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট এস এস আশিকুরজ্জানের আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী মহিলা দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন চৌধুরী বিনা।
তার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও মানহানির অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার আদালতে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর গাজীপুরে এক আলোচনা সভায় চুমকি বলেন, ‘খালেদা জিয়া বছরের শ্রেষ্ঠ ব্যর্থ নেত্রী আর তারেক রহমান শ্রেষ্ঠ বেয়াদব।’