বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন তার লম্বা চুলের বিভিন্ন স্টাইল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু এখন তাকে দেখা যাবে ভিন্ন রূপে।
একেবারে ছাঁট চুল নিয়ে পর্দায় হাজির হবেন ঐশ্বরিয়া। তবে কোনো চলচ্চিত্রের জন্য নয়, লরিয়েল প্যারিসের একটি নতুন বিজ্ঞাপনে এই লুকে দেখা যাবে তাকে।
এক দশকেরও বেশি সময় ধরে লরিয়েলের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন সাবেক এই বিশ্বসন্দুরী। জানুয়ারির ৩ তারিখ থেকে বিজ্ঞাপনটি প্রচারিত হবে। সূত্র: এনডিটিভি।
