আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই: প্রধানমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ১৩:৩৭
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্রদের অবস্থার উন্নয়নে কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আর ঘুরতে চাই না। সম্মানের সাথে বাঁচতে চাই, নিজেদের পায়ে দাঁড়াতে চাই। বৃহস্পতিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বর্তমানে অর্থনীতিতে যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে প্রমাণ হয় যে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। 
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৯২টি দেশে পণ্য রপ্তানি হচ্ছে। আমাদের নতুন নতুন বাজার ও নতুন পণ্য উৎপাদন করতে হবে।
তিনি বলেন, গত ৫ বছরে দেশের বাণিজ্যে ১৪ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২১ সালের মধ্যে আমরা তৈরি পোশাক রফতানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এজন্য ব্যবসায়ীদের কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে এসছে। এই হার আরো ১০ শতাংশ কমানোর লক্ষ্যে আমার কাজ করছি।