নতুন মহাপরিচালক তিন দফতরে

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৫:১৬

পাট অধিদফতর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বার্ডে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে নতুন চেয়ারম্যানের সঙ্গে আটজন অতিরিক্ত সচিবের দফতর বদল করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানকে পাট অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। এদিকে বগুড়ার আরডিএর মহাপরিচালক হিসাবে বদলির আদেশাধীন সালাহউদ্দিন মাহমুদের ওই আদেশ বাতিল করে তাকে কুমিল্লা বার্ডের মহাপরিচালক করা হয়েছে। বার্ডের মহাপরিচালক মো. মশিউর রহমানকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।