পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৫:৪৫
 
দিনাজপুরের পাবর্তীপুরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম নামে (৬৯) এক বৃদ্ধ নিহত হয়েছেন। এঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা দিকে উপজেলার মধ্যপাড়া পাথর খনি এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- আসাদুল হক (৩৮), নাজমা খাতুন (৩৬), মুকুল (৩৪) ও আফিল খাতুন (৫২)। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
প্রত্যেক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী খাগড়াবন মন্ডলপাড়া গ্রামের আনছার, আফছার, লিয়াকত, আজমুলসহ ১৫/১৬ জন নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়। এসময় আরো চারজন আহত হন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার প্রক্রিয়া চলছে।