মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নির্দেশনা স্থগিত করা হয়েছে। এ নিদের্শনা জারির এক দিনের মাথায় তা স্থগিত করা হলো। ওই নির্দেশনা স্থগিত করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার জনান। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো ভর্তি সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে প্রচলিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থা নিরসনের লক্ষ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হলে শিক্ষার্থীদের সেশন শুরু তরান্বিত হবে এবং অভিভাবকদের হয়রানি লাঘব হবে।
