৭ কেন, ৭শ’ দফা দিয়েও লাভ হবে না: মায়া

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৮:১০
 
 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাত দফা দাবি পেশ করেছেন। তিনি সন্ত্রাসের পথ পরিহার না করলে সাত দফা নয়, সাতশ’ দফা দিয়েও কোনো লাভ হবে না।’
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ৭ দফা দাবির জবাবে তিনি এ কথা বলেন।
 

মায়া বলেন, ‘তাদের সাত দফার বিপরীতে আমাদের এক দফা হলো সংবিধান অনুযায়ী ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না।’