বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত আইজিপি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৫, ১৮:৫৯
 
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব এ কে এম শহীদুল হক।
বৃহস্পতিবার  বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি সেখানে ফাতেহা পাঠ করেন। পরে তিনি জাতির জনকের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ শুক্রবার তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন নরকলিকাতা গ্রামে তার বাবা মার কবর জিয়ারত করবেন। শনিবার তিনি ঢাকায় ফিরবেন।
এর আগে আইজিপি সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পস্থাবক  অর্পণ করেন। এরপর তিনি রাজারবাগ পুলিশ স্মৃতি সৌধে পুষ্পস্থাপবক  অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এসবির অতিরিক্ত আইজিপি ড. মোঃ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন)  আমির উদ্দিন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন) মোঃ মোখলেসুর রহমান, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এবং অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোঃ মইনুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।