নতুন বছরের সব স্মার্ট টিভিতে টাইজেন অপারেটিং সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। ২০১২ সালে অ্যানড্রয়েডের সাথে প্রতিযোগিতায় নামতে ওপেনসোর্স ভিত্তিক অপারেটিং সিস্টেম টাইজেন বাজারে ছেড়েছিল এই টেক জায়ান্ট। বলা হচ্ছে, টাইজেনকে প্রতিষ্ঠিত করতে স্যামসাং এর এটিই হবে শেষ প্রচেষ্টা।
এর আগে রাশিয়া ও ভারতের মত উদীয়মান স্মার্টফোনের বাজারকে লক্ষ্য রেখে টাইজেন ভিত্তিক স্মার্টফোন বাজারে ছেড়েছিল স্যামসাং। কিন্তু বাজেট সাশ্রয়ী হওয়ার পরও বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় ফোনগুলো। এর প্রধান কারণ প্রতিদ্বন্দ্বী অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম।
টেলিভিশনে টাইজেন ব্যবহারের অর্থ হল, টাইজেন চালিত স্মার্টফোনের ও স্মার্ট ঘড়ির সাথে ব্লুটুথ বা ওয়াইফাই দিয়ে সরাসরি সংযুক্ত করা যাবে টিভিগুলোকে। সূত্র: টেকক্রাঞ্চ
