ভায়াগ্রার জনক ড. সায়মন ক্যাম্পবেলকে এবছর নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে। ২০১৫ সালের জন্য নাইটহুড প্রাপ্তদের তালিকায় আরো আছেন একজন 'ইউটিউব সেলিব্রেটি' যিনি পেশায় একজন রসায়নবিদ।
বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারে উচ্চরক্তচাপের ওষুধ নিয়ে গবেষণা করার সময় ড. সায়মন 'সিলডিনাফিল' নামের একটি ওষুধ আবিষ্কার করেন। এই সিলডিনাফিল ওষুধটিই পরবর্তীতে জনপ্রিয়তা পায় যৌন উত্তেজক পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য।
ফাইজার তখন থেকেই সিলডিনাফিলকে ভায়াগ্রা নামে বাজারজাত করে আসছে।
