দুই বছরের পুত্রের হাতে মা খুন

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০০:৩৬

যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের এক তরুণী মাকে গুলি করে হত্যা করেছে তার দুই বছর বয়সী শিশুপুত্র! ওই মায়ের নাম ভেরোনিকা জে রুটলেজ। তার বয়স ২৯ বছর। তিনি তার শিশুপুত্রকে নিয়ে ওয়ালমার্টের একটি শোরুমে যান খেলনা কিনতে। সেখানে আরো শিশুরা খেলনা দেখছিল। ভেরোনিকা যখন সন্তানের জন্য খেলনা পছন্দ করছিলেন তখন তার শিশুপুত্র তার ভ্যানিটি ব্যাগের চেইন খুলে তার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। ব্যাগের ভেতর পিস্তল পেয়ে সে সেটি বাইরে নিয়ে আসে। এরপর মায়ের দিকে তাক করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান ওই তরুণী মা।

পরে সিসিটিভি ক্যামেরায় ধরা ভিডিওতে দেখা যায়, এটি ছিল নিছক দুঘর্টনা। শিশুটি খেলনা মনে করেই মায়ের পিস্তলটির ট্রিগার চাপে। পুলিশ জানায়, ভেরোনিকার পিস্তল নিয়ে বেড়ানোর অনুমতি ছিল। -বিবিসি