হাইওয়ের উপর হাজার হাজার মাছ লাফালাফি করছে! রাস্তার উপর মাছ দেখে সেখানে জড়ো হয় শত শত লোক। হাজির হয় টিভি ও পত্রিকার সাংবাদিকরা। তারা রহস্য উদঘাটন করার চেষ্টা করে ব্যর্থ হন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের একটি হাইওয়েতে।
অবশেষে জানা গেছে আসল ঘটনা। একটি ফিশারিজ কোম্পানি তার হ্যাচারির ১১ হাজার জ্যান্ত স্যামন মাছ ট্যাংকারে ভরে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে ট্যাংকারটি একটি গাড়ির সাথে ধাক্কা খায়। ফলে সেটি উল্টে গিয়ে মাছগুলো সব রাস্তায় ছড়িয়ে পড়ে। ট্যাংকারের পানিও রাস্তায় ছিটকে পড়ায় মাছগুলো জ্যান্ত অবস্থাতেই লাফালাফি করতে থাকে হাইওয়ের উপর। -রয়টার্স
