পয়েন্ট তালিকায় নিচে থাকা টিমের সঙ্গে লিভারপুলের ড্র

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০১:১৫

ইংলিশ প্রিমিয়ার লিগের বৃহস্পতিবার অ্যানফিল্ডে লিভারপুল ও লেস্টার সিটির ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে পেনাল্টি থেকে স্টিভেন জেরার্ডের পাওয়া দুই গোলে এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে লেস্টার দুটি গোল ফিরিয়ে দেয়।

প্রথমার্ধে পাওয়া দুটি পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় লিভারপুল। দুটি পেনাল্টিকেই গোলে রূপ দেন ইংলিশ মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে লিভারপুলের মুখের হাসি কেড়ে নেয় লেস্টার।
ম্যাচ ২-২ গোলের সমতায় ফেরার পর লিভারপুল মরিয়া হয়ে আক্রমণে যায়। কিন্তু লেস্টারের রক্ষণদেয়াল ভাঙতে পারেনি তারা। এই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় অষ্টম স্থানে রয়েছে লিভারপুল। আর ১৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচে আছে লেস্টার।

(বিডিনিউজ)