কাউখালীতে ছাত্রদল ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ০৩:১৯

পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রায় হামলাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ-ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগের হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের উত্তরবাজার সেতুর কাছে এ ঘটনা ঘটে। এ নিয়ে কাউখালীতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কাউখালী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. লিয়াকত হোসেন দাবি করেন, ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পণ্ড করতে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।