স্বারষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে না। তবে নাশকতার আশঙ্কা না থাকলে এবং আইন-শৃঙ্খলার ব্যাতয় না ঘটালে বিএনপি সমাবেশের অনুমতি দেয়া হতে পারে। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম হজ ও ওমরা ফেয়ার-২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বারষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলার ব্যাতয় না ঘটিয়ে এবং নাশকতার আশঙ্কা না থাকলে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে।
তিনি আরো বলেন, এখন তো মাত্র ২ তারিখ। সময় হলে অনুমতির ব্যাপারে জানানো হবে।
এজন্সেজি অ্যাসোসয়িশেন অব বাংলাদশে (হাব) অষ্টম হজ ও ওমরা ফেয়ার-২০১৫ এর আয়োজন করেছে ।
