৫ জানুয়ারি যে কোনো মূল্যে জনসভা: বিএনপি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৫, ১৮:০২
 
৫ জানুয়ারি যে কোনো মূল্যে জনসভা করার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ প্রত্যয় ব্যক্ত করেন।