বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বেলেছন, ২০১৫ সাল হবে গণতন্ত্রের মুক্তির বছর। এই জালিম সরকারকে হঠাতে দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘বিগত বছরের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তৃতা করেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, আবদুর রউফ মান্নান, আজিজ আকন্দ, মাহবুব আলী, মাহফুজুর রহমান, মো. শাহ আলম, বিএম নিজাম, সাইফুল ইসলাম শোভন, মিজানুর রহমান রিটু, ইকবাল আহম্মেদ প্রমুখ।
