দুর্ভাগ্যেও ক্যান্সার

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ০৪:০৪

আমরা ক্যান্সারের নানা কারণের কথা জানি। এর মধ্যে নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে ধূমপান, ফুসফুসসহ বিভিন্ন কারণে ক্যান্সারের কথা শোনা যায়। কিন্তু এবার জানা গেল বেশিরভাগ ক্যান্সার হয় দুর্ভাগ্যের কারণে। মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেন, দুই-তৃতীয়াংশ ক্যান্সারের কারণ মানবদেহের জিনগত অবিরাম রূপান্তর। টিউমার সৃষ্টি করতে সহায়তা করে এটি। মানুষের জীবনাচরণ এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে না। তাই বলে ধূমপান করলে যে ক্যান্সার হয় না তা কিন্তু নয়। এই গবেষণাটি সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, কেবল দুর্ভাগ্যের কারণে দুই-তৃতীয়াংশ ক্যান্সার হতে পারে। ব্রেন ক্যান্সার এক্ষেত্রে অন্যমত। এই গবেষণায় নারীদের স্তন এবং পুরুষদের মূত্রনালীর ক্যান্সার অন্তর্ভুক্ত হয়নি। - বিবিসি