ভ্রূ হ্যাকড্!

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ০৪:০৭

ওয়েবসাইট হ্যাকড করা কথা শোনা গেলেও এবার ‘ভ্রু’ হ্যাকড করা কথা জানা গেল। উত্তর কোরিয়ার নেতা তার ‘ভ্রু’ হ্যাকড করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কি জং উন যখন এবার নতুন বছরের ভাষণ দেন তখন অনেকেই তার ‘ভ্রু’ দেখে হতবাক হয়ে যান।  গণমাধ্যমেও তার ‘ভ্রু’ নিয়ে সমালোচনা ওঠে। সাউথ চায়না মর্নিং পোস্ট উত্তর কোরিয়ার নেতা তার অর্ধেক ‘ভ্রু’ নিয়ে এবার মানুষের সামনে হাজির হলেন। গণমাধ্যমে এর সমালোচনা করে বলা হয়, নেতা কিম জং উন হয়তো তার ‘ভ্রু’ হ্যাকড্ করেছেন। সমপ্রতি যুক্তরাষ্ট্রের সনি কোম্পানির ওয়েবসাইট হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার হাত আছে বলে অভিযোগ ওঠে। উত্তর কোরিয়ার নেতাকে নিয়ে তৈরি ব্যঙ্গাত্মক ছবি ‘দ্য ইন্টারভিউ’ নির্মাণের কারণে সনির ওয়েবসাইট হ্যাকড করা হয়। এমনকি ছবিটি মুক্তি দিলে যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন মতো আরেকটি হামলা হবে বলেও হুমকি দেয়া হয়। যদিও ছবিটি পরে মুক্তি দেয়া হয়। এরপর একদিন উত্তর কোরিয়ার ইন্টারনেট সেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। —মিরর নিউজ