ফুলবাড়ীয়ায় কাভার্ডভ্যান চাপায় রেলওয়ে কর্মচারী নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৩:০৪
ময়মনসিংহ’র ফুলবাড়ীয়া উপজেলার সদরের ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় শনিবার আরএফএল কোম্পানির একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী রেলওয়ে কর্মচারী হুমায়ুন কবীর নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে। নিহতের উপজেলার জোরবাড়ীয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদরের শিবগঞ্জ রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে হুমায়ুন কবীর বাড়ীতে যাচ্ছিলেন। এ সময় কাভার্ড ভ্যানটি ওই মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হুমায়ুন নিহত হন।