ফরিদপুরের নড়রকান্দায় বাসচাপায় জুবায়েদ সেক (৭) নিহত হয়েছেন। ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী নামক স্থানে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। জুবায়েদ শ্রীংগাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। এই ঘটনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসনে সরকার বলেন, ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা দিশারী কোস্টার বাস দ্রুত গতিতে যাওয়ার সময় জুবায়েদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার জন্য দায়ী বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।
ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে করে সড়কের দুইপাশে শত শত যান-বাহন আটকা পরে। পরে স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
