ইউরোপে খেলা ব্রাজিলের ফুটবলারদের মধ্যে সেরার পুরস্কার জিতেছেন নেইমার। প্রথমবারের মতো সাম্বা গোল্ড পুরস্কারটি জিতলেন এই তারকা খেলোয়াড়।
২৯.২ শতাংশ ভোট পেয়ে বাকিদের পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন ব্রাজিল দলের অধিনায়ক। এর আগে গত তিনবার সাম্বা গোল্ড জিতেছিলেন পিএসজির ডিফেন্ডার থিয়াগো সিলভা।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ১১ গোল করেন নেইমার। এবার অনলাইনে মোট এক লাখ ৮০ হাজার ভোট পড়ে যা নতুন রেকডের্র জন্ম দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নেইমারের হাতে পুরস্কারটি তুলে দেয়া হবে। সূত্র: মার্সা ডট কম।
