পাক মর্টারের আঘাতে ভারতীয় নাগরিক নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ১৫:২৭


জম্মু-কাশ্মীর সীমান্তে পাক মর্টারের আঘাতে সাম্বা সেক্টরে মৃত্যু হয়েছে এক ভারতীয় নারীর। সাম্বা এবং কাঠুয়া জেলায় আহত হয়েছেন নয় ভারতীয়। বিএসএফের পাল্টা হামলায় মৃত্যু হয়েছে তিন পাক রেঞ্জার্সের। শুক্রবার রাত থেকে চলা এই সংঘর্ষ শনিবার সকাল পর্যন্ত চলছে বলে জানা গেছে।
গত কয়েক দিন ধরেই নাগাড়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। গত ন’দিনে আট বার হামলা চালিয়েছে পাক সেনা। শুক্রবার রাত সাড়ে ন’টা থেকে সীমান্তের চৌকিগুলিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় পাকিস্তান। খবর আনন্দবাজার।