খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ৫ জানুয়ারি কাউকে মাঠে নামতে দেওয়া হবে না। মাঠ থাকবে আমাদের দখলে। দয়া করে ৫ জানুয়ারি মাঠে নামার চেষ্টা করবেন না। সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না। শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের বর্ধিতসভাশেষ তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
কামরুল ইসলাম বলেন, কোনো ধরনের সংঘাত সৃষ্টি হলে এর দায় বিএনপিকে নিতে হবে। কোনো নাশকতা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ঐ দিন তিনি যে ভাষায় কথা বলেছেন, প্রকৃতপে তিনি সেরকম নরম সুরে কথা বলেন না। তার এ বক্তব্য একটি ‘আইওয়াস’ ছাড়া কিছুই নয়।
