আফ্রিকার মার্কিন দূতাবাসে ১৯৯৮ সালে বোমা হামলায় অভিযুক্ত এক লিবীয় শুক্রবার মারা গেছে। নিউইয়র্কে বিচার শুরুর মাত্র কয়েকদিন আগে সন্দেহভাজন এই আল-কায়েদা সদস্য মারা গেল। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ন্দেহভাজন এই আল-কায়েদা সদস্যের নাম আবু আনাস আল-লিবি (৫০)। তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।
১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ার মার্কিন দূতাবাসে ঐ হামলায় ২২০ জন মানুষ মারা যায়। ২০১৩ সালের অক্টোবর মাসে মার্কিন সৈন্যরা তাকে লিবিয়ার ত্রিপোলি থেকে আটক করে।১২ জানুয়ারি আনাস ও সৌদি ব্যবসায়ী খালিদ আল-ফাওয়াজের বিচার শুরু হওয়ার কথা ছিল।
আনাস এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।
