মার্চেই শিশু পার্ক স্থানান্তর : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৫, ২১:৪১



মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে শিশু পার্ক স্থানান্তরের মাধ্যমে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মিলনায়তনে বেদান্ত সংস্কৃতি মঞ্চ বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব চিরস্থায়ী থাকবে । ভারতীয় মিত্র বাহিনীর শহীদদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ এবং স্বাধীনতা বিরোধীদের নিন্দা ও ঘৃণা জানাতে একটি ঘৃণা স্তম্ভও তৈরি করা হবে।
নাজমুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশের মুুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টির নেতা তথাগত রায়,ডা. সুভাষ সরকার, সাক্ষী গোপাল ঘোষ , ধঞ্জয়কুমার সিং, অধ্যাপক আরিফুর রহমান, সাংবাদিক সালাম আজাদ প্রমুখ।