শনিবার রাত সোয়া ১২টার দিকে বিএনপি কার্যালয়ে ঢুকে পুলিশ তল্লাশি চালায়। এরপর রাত পৌনে ১টার দিকে কার্যালয়ে থাকা আট জনকে বের করে তালা দিয়ে পুলিশ চাবি নিয়ে গেছে বলেও জানা গেছে।
এর আগে রাত ১২টার দিকে কার্যালয়ের তৃতীয় তলা থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ সদস্যরা।
তবে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে পল্টন থানা থেকে জানানো হয়েছে। গোয়েন্দা পুলিশের কয়েকজন কর্মকর্তাও একই কথা জানিয়েছেন। তারা বলেছেন, চিকিৎসার জন্য অসুস্থ রিজভীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ
