ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) যুগ্ন কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভিকে আটক করা হয়নি। তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশে গাড়িতে করে হাসপাতালে পৌঁছে দেয়া হয়েছে। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
