বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে নেতা-কর্মীদের দেখা করতে বাধা দিচ্ছে পুলিশ। বিকল্পধারার সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজা পুলিশের এমন আচরণে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার পুলিশের বাধার মুখে মহিলা দলের সদস্যরা বিএনপি নেত্রীর সাথে দেখা করতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে।
বিকল্পধারার সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম বদরুদ্দোজাকেও কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
তিনি সাংবাদিকেদের বলেন, আমি একজন সিনিয়র সিটিজেন এবং সাবেক রাষ্ট্রপতি। আমাকে দেখা করতে দেওয়া হয়নি। পুলিশের এহেন আচরণ এবং বিরোধী দলীয় নেত্রীকে এভাবে অবরুদ্ধ করে রাখা গণতন্ত্রের জন্য অশুভ সঙ্কেত বলে আমি মনে করি। আগে ২০ দলকে সমর্থন না করলেও এখন থেকে পুরোদমে সমর্থন করবেন।
