জাহাজ ডুবিতে ফিলিপাইনের ২ নাবিকের প্রাণহানি, নিখোঁজ ১৬

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৪:৩০



ভিয়েতনামের কাছে সমুদ্র উপকূলে একটি মালবাহী জাহাজ ডুবে ফিলিপাইনের দুই নাবিকের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২ জানুয়ারি ভুং তাও নগরীর উপকূলে বাক জুিপটার নামের জাহাজটি ডুবে যায়। এরপর এখন পর্যন্ত ফিলিপাইনের এক ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে জাহাজ ডুবি হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি।
হ্যানয়ে ফিলিপাইন দূতাবাসের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ভিয়েতনাম কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে এবং দুই জনের লাশ উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ ১৬ ক্রুর উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনের ১০ শতাংশ লোক বিদেশে কাজ করেন। তাদের বেশিরভাগই মালবাহী জাহাজে কাজ নেন। নিজ দেশের চেয়ে বেশি বেতনের আশায় তারা ঝুঁকিপূর্ণ এ কাজ করেন। তাদের পাঠানো রেমিট্যান্স ফিলিপাইনের অর্থনীতি জোরদারের অন্যতম প্রধান সহায়ক।