ময়মনসিংহে বাসে আগুন, আহত ১০

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৬:১৪
 
ময়মনসিংহে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, চালকসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এদিকে দুপুরে বাস বন্ধ করে দেয়ার প্রতিবাদে ময়মনসিংহে মিছিল করেছে ২০ দলের নেতা-কর্মীরা।
পুলিশ জানায়, রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাস থেকে নামতে গিয়ে চালকসহ আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে। ত্রিশাল থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ শহরে আসছিল বাসটি।