বিয়ারের বোতলে গান্ধীর ছবি!

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৭:২১
 
মার্কিন একটি বিয়ার প্রস্তুতকারী কোম্পানি তাদের বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করায় বিতর্কের মুখে পড়েছে। ভারতের স্বাধীনতার প্রবাদ পুরুষ গান্ধীর ছবি বিয়ারের বোতলে ব্যবহার করে তাকে অসম্মানিত করা হয়েছে এমন অভিযোগে ভারতের হায়দ্রাবাদের আদালতে একটি পিটিশনও দাখিল করা হয়েছে।
নিউ ইংল্যান্ড ব্রিউইং কোম্পানির তৈরি করা বিয়ারটির নাম 'গান্ধী-বট'।
আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের আপত্তির পরও বিয়ার কোম্পানিটি 'গান্ধী-বট' এর ব্যাপক প্রচারণা চালিয়েছে।
পিটিশনটির দায়েরকারী ভারতের জাতির পিতাকে অপমানের দায়ে ভারতীয় দণ্ডবিধির সেকশন-৩ অনুযায়ী প্রতিকার চেয়েছেন। এই আইন অনুযায়ী ভারতের বাইরে সংঘটিত কোন অপরাধের বিচার করা যায়। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া