রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঢাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে, রবিবার বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপি। সন্ধ্যা ৬টা থেকে বিজিবি মোতায়েনের খবর টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন আলি।
এর আগে বিএনপির পক্ষ থেকে ৫ জানুয়ারিকে 'গণতন্ত্র হত্যা দিবস' হিসেবে পালন করতে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। অন্যদিকে এই দিনকে 'গণতন্ত্র রক্ষা দিবস' হিসেবে পালনের কথা বলে ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দুই দলের এমন পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণায় উত্তেজনার মধ্যেই রাজধানীতে সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি।
