বিভিন্ন স্থানে বাসে আগুন

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ২০:২২
 
 
রাজধানীর পল্টন, তেঁজগাও, গেণ্ডারিয়া, নর্দা, গুলিস্তান ও শনির আখড়ায় পাঁচটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার বিকেলের এই ঘটনায় পুরো নগরী শান্ত হয়ে এসেছে। রাস্তায় গণ-পরিবহন প্রায় নেই বললেই চলে।
 
পুলিশ ও সূত্রের খবরে জানা গেছে, বেলা পৌনে একটার দিকে গুলিস্তানে একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বিকাল পৌনে চারটার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গাবতলীগামী আরেকটি বাসে আগুন দেয়া হয়। তবে চালক বাসটি চালিয়ে ঘটনাস্থল থেকে সরে যায়। এর কিছুক্ষণ পরেই গেণ্ডারিয়ায় এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। বিকেল পাঁচটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে আরেকটি বাসে আগুন দেয়া হয়। সাড়ে পাঁচটার দিকে শনিরআখড়া এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। এছাড়াও গুলশান-২ বাস পোড়ানোর খবর পাওয়া গেছে। তবে নিশ্চিত হওয়া যায়নি।
 

এছাড়াও কয়েক জায়গায় অগ্নিসংযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুর্বৃত্তরা।