দুপুরে বের হবেন খালেদা জিয়া: প্রেসসচিব

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১১:৪১
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুরে বের হওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। সোমবার বেলা ১১টার দিকে তিনি সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 
মারুফ কামাল খান বলেছেন, দুপুরে গুলশানের কার্যালয় থেকে বের হয়ে খালেদা জিয়া দলের কেন্দ্রীয় কার্যালয়ের দিক যাবেন। পথে যেখানেই লোক সমাগম হবে সেখানেই বক্তব্য রাখবেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে অন্তত ১০টি বালু ও ইট ভর্তি ট্রাক রাখা হয়েছে। কয়েক স্তরে পুলিশের অবস্থান দেখা গেছে।