ড. ইউনূসকে নরেন্দ্র মোদীর সম্মাননা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১২:৪৪
নোবেল জয়ী অধ্যাপক ড. মো. ইউনূসকে স্বর্ণের পদক উপহার দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোম্বাইয়ে ১০২তম ‘ভারতীয় বিজ্ঞান সম্মেলনে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক দেয়া হয়।
নরেন্দ্র মোদী ৪৫ মিনিটের উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস এবং তার কর্মের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এখানে আমরা একজন নোবেল জয়ীর সাথে রয়েছি যার বিজ্ঞানভিত্তিক কর্ম ভয়ানক রোগের বিরুদ্ধে নতুন আশা দিয়েছে। আমাদেরও এক জন যার নিজস্ব সমাজ-বিজ্ঞানভিত্তিক বোঝাপড়া রয়েছে। আর এ বোঝাপড়ার ফলশ্রুতিতে দরিদ্রকে আশা, সুযোগ এবং উচ্চ মর্যাদা দিয়েছে।
অধ্যাপক ইউনূসের সাথে চার নোবেল পুরস্কার জয়ী এবং পাঁচ জন বিজ্ঞানীও এ স্বর্ণ পদ গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা শেষে ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে আধুনিক উন্নয়নের ছোঁয়া আনার পাশাপাশি মেধাবীদের বিজ্ঞান চর্চার মাঠে আকৃষ্ট করা’র পথ দেখতে মোদী শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূসকে ঘণ্টব্যাপী আলোচনার জন্য চায়ের নিমন্ত্রণ দেন। নিমন্ত্রণ গ্রহণ করে ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাথে আলোচনায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিনিধিত্বকারী বিজ্ঞানী, দেশটির ১২ জন উপাচার্যসহ ১২ হাজার অতিথি উপস্থিত ছিলেন।