গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৩:২৭
 
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে সোমবার চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলা শহর, সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দুপুর ১২টার পর থেকে বিজিবির সদস্যরা জেলা শহর, চান্দনা চৌরাস্তা বোর্ডবাজারসহ বিভিন্ন মহাসড়ক-সড়কে টহল দিতে শুরু করেছে।