‘যতদিন প্রয়োজন, ততদিন খালেদা জিয়াকে নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে’

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৪:৩৬



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, যতদিন প্রয়োজন হয় ততদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিরাপত্তা বেষ্টনিতে রাখা হবে। সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
খালেদা জিয়াকে আটক করা হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'নিরাপত্তা চেয়ে এর আগে খালেদা জিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এ কারণেই তাকে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা দেয়া হচ্ছে।'
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আগে থেকেই ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস পালনের ঘোষণা দিয়েছিল। কিন্তু একইদিন দিন বিএনপি নেত্রী সভা-সমাবেশ করার ঘোষণা দেয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।