নেত্রকোনায় নাশকতা সৃষ্টির অভিযোগে সোমবার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পূর্বধলা উপজেলার জামায়াতের সম্পাদকসহ ২৪ জনকে আটক করেছে।
নেত্রকোনা পুলিশ অফিস সূত্র মারফত আটককৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক কিরন তালুকদার, নেত্রকোনা জেলা ছত্রদলের নেতা খালিদ সাইফুল্লাহসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী।
