‘রেবেল হার্টে’র ছবি বর্ণবাদী নয়: ম্যাডোনা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৬:৫২
 
নিজের অ্যালবামের প্রচারণার জন্য বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলা ও কর্মী মার্টিন লুথার কিং এর ফটোশপ করা ছবি পোস্ট করে বেশ সমালোচনার শিকার হয়েছেন। তাদের এই ছবির মাধ্যমে অপমানজনক ও বর্ণবাদের প্রকাশ ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। 
কিন্তু এই অভিযোগকে অস্বীকার করেছেন ম্যাডেনা। তিনি বলেছেন, আমি তাদের বিদ্রোহী আত্মার প্রকাশ ঘটিয়েিেছ। এটা কোনো অপরাধ নয়, অপমানজনক বা বর্ণবাদী মনোভাবেরও প্রকাশক নয়। আমি একইভাবে মাইকেল জ্যাকসন, ফ্রিদা কাহলো ও মেরিলিন মনরোর ছবি প্রকাশ করেছি। আমি বলেছি তারাও বিদ্রোহী আত্মা। আর আমি এটা করিনি। আমার ভক্তরা এটি করেছে। আমি শুধু সেই ছবিগুলো রি-পোস্ট করেছি। আমার ভক্তরা বর্ণবাদী নয়।
আসন্ন ‘রেবেল হার্ট’ অ্যালবামের কভারে ৫৬ বছর বয়সী ম্যাডোনার মুখ কালো তার দিয়ে প্যাঁচানো রয়েছে। একইভাবে মার্টিন লুথার কিং ও ম্যান্ডেলার ছবি ম্যাডোনার সামাজিক যোগাযোগ সাইটে প্রকাশ করা হয়। ছবি প্রকাশের পর এগুলোকে অনেকে আক্রমণাত্মক আচরণ হিসেবে দেখছেন। সূত্র: এনডিটিভি।