ওয়াশিংটনে অবস্থিত তাইওয়ানের দূতাবাসে পতাকা উত্তোলন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীন বলেছে, 'ঐক্যবদ্ধ চীনের নীতির প্রতি যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাশীল হওয়া উচিত।' এর আগে গত ১ জানুয়ারি ওয়াশিংটনে তাইওয়ানের বিতর্কিত দূতাবাসে তাইওয়ানের একটি পতাকা উত্তোলন করা হয়, যার সার্বভৌমত্ব চীন কখনো মেনে নেয়নি।
চায়না পোস্ট নামের একটি চীনা সংবাদপত্র জানিয়েছে গত ৩৬ বছরে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মত তাইওয়ানের পতাকা উত্তোলন করা হল। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র তাইওয়ানের স্বীকৃতি প্রত্যাহার করে নেয়ার পর দেশটিতে আর তাইওয়ানের পতাকা উত্তোলন করা হয়নি।
নববর্ষের দিন ঐ বিতর্কিত দূতাবাসটিতে আয়োজিত অনুষ্ঠানে তাইওয়ানের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে সংবাদপত্রটি। সূত্র: রয়টার্স
