জিন বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ০০:৫৪

পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দানকারী জিন বিজ্ঞানী মাকসুদুল আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল গতকাল সোমবার ঢাকায় ফার্মগেইটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জিন বিজ্ঞানী মাকসুদুল আলমের সহকর্মী ড. মো. মনজুরুল আলম। কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কামালউদ্দিনসহ কৃষি মন্ত্রণালয়ের অধীনে সকল প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের ২০ ডিসেম্বর চিকিত্সাধীন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ইন্তেকাল করেন। —প্রেস বিজ্ঞপ্তি