খালেদা জিয়ার কার্যালয়ের সামনে এখনো পুলিশ মোতায়েন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৪:৫২
 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে মঙ্গলবারও পুলিশ মোতায়েন রয়েছে। গত শনিবার রাত থেকেই তিনি গুলশানের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ হয়ে আছেন।
সোমবার দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হন খালেদা জিয়া। ঐসময় তিনি সারা দেশে লাগাতার অবরোধের ডাক দিয়ে কার্যালয়ের ভেতরে চলে যান। এরপর সেখানে পুলিশের সংখ্যা কমানো হয়। তবে সকালে আবারো পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
কার্যালয়ের ফটকে দেয়া তালা এখনো রয়েছে। সামনে পুলিশের দুই সারি পুলিশ অবস্থান করছে। পোশাকধারী পুলিশের পাশপাশি সাদা পোশাকধারী পুলিশও রয়েছে।
কার্যালয়ের সামনে সড়কে থাকা বালু ও ইট ভর্তি ট্রাক সরিয়ে ফেলা হলেও পুলিশের লরি, জলকামান ও সাজোঁয়া যান রয়েছে।