মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির আট কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হচ্ছেন- সাইদুর রহমান (৩১), তোহিদুল ইসলাম (৩৫), মোনতাছুরুল (৩৫), ইউনুছ আলী (২৭), আনোয়ার হোসেন (৩০), জুল হোসেন (২৫), আব্দুস সালাম (২৭) ও আরিফুল ইসলাম (৩২)।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, অবরোধ কর্মসূচি পালনে নাশকতার আশংকায় তাদের আটক করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
