দুইজনই খ্যাতির চূড়ায়, কিন্তু একে অন্যের সাফল্যে একটুও হিংসা করেন না বলিউডের দুই কুইন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ক্যাট ফাইটে নয়, বন্ধুত্বে বিশ্বাসী আনুশকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছেন, তার সব থেকে প্রিয় কো-স্টার ক্যাটরিনা কাইফ।
তিনি বলেন, ‘আমার ও ক্যাটরিনার মধ্যে বেশ ভালো সম্পর্ক। ক্যাটরিনার সত্যিই খুব ভালো মনের মেয়ে। মুখে যেটা বলে ওর মনের মধ্যেও ঠেক সেটাই থাকে। ক্যাট ভণিতা করতে পারে না।’
তবে শুধু ক্যাটরিনার সঙ্গে নয়। বলিউডডের সমস্ত নায়িকাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান আনুশকা। তিনি মনে করেন, নিজেদের মধ্যে অকারণে রেষারেষি করার কোনো মানে হয় না। তাইতো ‘কুইন’ দেখার পর তিনি যেমন ফোন করেছিলেন কঙ্গনা রনৌতকে, ঠিক তেমনি ‘ককটেল’ চলচ্চিত্রে দীপিকা পাড়–কোনের অভিনয় দেখে অভিনন্দন জানাতে তাকেও ফোন করেছিলেন।
প্রসঙ্গত, যশ চোপড়ার শেষ চলচ্চিত্র ‘জাব তাক হ্যায় জান’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন আনুশকা ও ক্যাটরিনা। সূত্র: কলকাতা২৪।
