জাতীয় প্রেসক্লাবে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বের করে দিতে আল্টিমেটাম দিয়েছেন আওয়ামীপন্থী সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দেন তারা।
সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, দুপুর দুইটার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসক্লাব থেকে বের করে দিতে হবে। তাকে বের করে না দেয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।
তিনি বলেন, প্রেসক্লাবে রাজনৈতিক নেতাদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে যদি অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয় তার দায়-দায়িত্ব প্রেসক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটিকেই নিতে হবে।
