খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা চলছে: খোন্দকার মাহবুব

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৪:৫৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এড. খোন্দকার মাহবুব হোসেন বলেছেন, ইচ্ছাকৃতভাবে একটি অশুভ শক্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে। এজন্যই হয়তো গতকাল সোমবার তার জীবনকে ঝুঁকপূর্ণ করার জন্য পিপার স্প্রে’র মধ্যে বিষাক্ত কিছু দিয়ে থাকতে পারে। আমরা জানি না এখন তার শারীরিক অবস্থা কেমন?
মঙ্গলবার দুপুর দুইটায় সমিতি ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খোন্দকার মাহবুব বলেন, খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরি পক্ষ থেকে এ অবস্থা থেকে মুক্তি দেয়ার জন্য সরকার কাছে দাবি জানাচ্ছি। যাতে করে খালেদা জয়া স্বাধীনভাবে চলাফেরা ও সভা-সমাবেশ করতে পারে।
সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। কোষাধ্যক্ষ ব্যারিস্টার মাসুদ আহমেদ সায়িদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।