পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেযারম্যান ইমরান খান তার দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেছেন যা গোপন ছিল। ইমরানের দ্বিতীয় স্ত্রীর নাম রেহাম খান। তিনি বিবিসি’র সাবেক আবহাওয়া সংবাদ উপস্থাপিকা।
সোমবার রাতে লণ্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের কাছে ইমরান খান এ বিয়ের কথা স্বীকার করেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ। আগে ইমরান এ বিয়ের খবর অস্বীকার করেছিলেন।
দ্য ডেইলি মেইলের সূত্র অনুযায়ী, ২০০৪ সালে জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ইমরান পাকিস্তানি ব্রডকাস্ট জার্নালিস্ট রেহাম খানকে বিয়ে করেন। রেহাম বর্তমানে ডননিউজে কাজ করছেন। এর আগে ২০১৩ সাল পর্যন্ত তিনি বিবিসি’র আবহাওয়া সংবাদ উপস্থাপিকা ছিলেন।
