সরকার গ্রেফতারের মহোৎসবে মেতেছে: খালেদা জিয়া

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১০:৪৫



মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেফতারের পর গুলশানের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া বলেছেন, ‘আমাকে আমার রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ রেখে বর্তমান অবৈধ ফ্যাসিস্ট সরকার দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেফতারসহ সারাদেশে একই কায়দায় গ্রেফতারি অভিযানের মহোৎসবে মেতে উঠেছে। কেবল বিরোধী দলের নেতা-কর্মীই নয়, সাধারণ মানুষও এখন পুলিশি আতঙ্কে দিনাতিপাত করছে।’
বেগম জিয়া বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের ন্যূনতম সমর্থন নেই বলে তারা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এবং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’